Logo
×

Follow Us

জাতীয়

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি ভাতা বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর এভাবে হেঁটে অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় প্রতিনিধি, ধর্মীয় গুরু, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন জেলা থেকে আসা পুরোহিত ও সেবাইতরা অংশ নেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় দেশের বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি ভাতা বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য করুন