Logo
×

Follow Us

জাতীয়

টেকসই শান্তির ভিত্তি ন্যায়বিচার ও মানবাধিকার: আইরিন খান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম

টেকসই শান্তির ভিত্তি ন্যায়বিচার ও মানবাধিকার: আইরিন খান

সংগৃহীত ছবি

ন্যায়বিচার, সমতা, মানবাধিকার এবং সমাজের সব শ্রেণির মানুষের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করলেই টেকসই শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান।

বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘শান্তির সংস্কৃতি বিষয়ক কর্মসূচির উচ্চ পর্যায়ের ফোরামে’ বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আইরিন খান বলেন, ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক বৈশ্বিক এজেন্ডা থাকলেও শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ এখনো যথেষ্ট নয়। এমনকি নারীদের জীবন ও ভবিষ্যৎকে সরাসরি প্রভাবিত করে—এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের অনেক সময় উপেক্ষা করা হয়।

শান্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সাথে কিশোরী ও তরুণ নারীদের নেতৃত্বের সক্ষমতা বাড়াতে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

বিশেষ করে ডিজিটাল প্রযুক্তিতে নারীদের প্রবেশাধিকার ও ডিজিটাল সাক্ষরতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আইরিন খান। পাশাপাশি সংঘাত প্রতিরোধ, মানবিক সহায়তা, সামাজিক সহনশীলতা, সামাজিক সংহতি এবং শান্তি বিনির্মাণে কাজ করা নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে টেকসই ও লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়ার ওপর জোর দেন তিনি।

শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠায় নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

মন্তব্য করুন