Logo
×

Follow Us

জাতীয়

ছোট্ট মারিয়ামের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

ছোট্ট মারিয়ামের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

ছোট্ট মারিয়ামের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

চট্টগ্রামের হাটহাজারীর ছয় বছর বয়সী শিশু জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে মারিয়ামের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশুটির চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকায় চিকিৎসার জন্য অবস্থানরত মারিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা মারিয়ামের মা নাহিদ আখতারের সঙ্গে কথা বলেন এবং শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা মারিয়ামের পরিবারের কাছে পৌঁছে দেন এবং তাঁর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহসভাপতি ফারজানা রিমি ও ছাত্রদল নেত্রী আয়েশা খানসহ অন্যরা।

জান্নাতুল মারিয়াম হেম্যানজিওমা বা রক্তনালীর টিউমারে আক্রান্ত। এ রোগের কারণে তার খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দিয়েছে। মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন তার মা নাহিদ আখতার। উন্নত চিকিৎসার জন্য মারিয়ামকে চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসায় সহায়তার উদ্যোগে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে মারিয়ামের পরিবার। একই সঙ্গে শিশুটির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তারা।

মন্তব্য করুন