Logo
×

Follow Us

জাতীয়

দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের: প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের: প্রধানমন্ত্রী

ছবি: পিএমও

সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে এবং দেশীয়ভাবে ড্রোন উৎপাদন সক্ষমতা অর্জনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা ওই অধিবেশনে প্রধানমন্ত্রী আরো বলেন, সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা এরইমধ্যে পর্যালোচনা করা হচ্ছে। সেই সাথে বাংলাদেশের সমুদ্রসীমায় নজরদারি এবং পরিস্থিতিগত সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনকালীন সময়ে দেশের সার্বিক নিরাপত্তায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়ে থাকে।

তিনি আরো বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী দুর্যোগ বা ক্রান্তিকালীন সময়ে সশস্ত্র বাহিনী অসামরিক প্রশাসনকে সরাসরি সহায়তা প্রদান করে। এছাড়া প্রচলিত ফৌজদারি কার্যবিধি মেনে আইনশৃঙ্খলা রক্ষা ও পুনরুদ্ধারের স্বার্থে সশস্ত্র বাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ও আইনি কর্তৃত্ব প্রদান করা হয় বলেও তিনি জানান।

মন্তব্য করুন