Logo
×

Follow Us

জাতীয়

কমল এলপিজির দাম

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

কমল এলপিজির দাম

ফাইল ছবি

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) এলপিজির নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা করা হয়েছে।

এ ছাড়া ১৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজির ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৭৮ টাকা এবং ২০ কেজির দাম ২ হাজার ৬৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির ঘোষণায় আরও বলা হয়েছে, ২২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৯৬৪ টাকা এবং ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৩৫ কেজি সিলিন্ডারের নতুন দাম ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করেছে কমিশন।

বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।

আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করে থাকে বিইআরসি। সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের জন্য নতুন দাম ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন