Logo
×

Follow Us

জাতীয়

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ৭০ ভাগ কাজ শেষ: সেতুমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ৭০ ভাগ কাজ শেষ: সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ৬৫ থেকে ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের আরও বড় একটি অংশের কাজ সম্পন্ন হবে এবং আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি শেষ করার কাছাকাছি পৌঁছে যাবে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউরমোড় থেকে আশুলিয়া পর্যন্ত নির্মিত দুটি দুই লেনের সার্ভিস সেতু সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করেন সেতুমন্ত্রী। উদ্বোধনের পর তিনি প্রকল্পের অগ্রগতি নিয়ে এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, সাড়ে তিন বছরের মধ্যেই ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৬৫ থেকে ৭০ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যে কাজের আরও উল্লেখযোগ্য অগ্রগতি হবে। আগামী এক বছরের মধ্যে পুরো প্রকল্পটি সমাপ্তির কাছাকাছি চলে আসবে বলেও জানান তিনি।

চীনের সঙ্গে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের উন্নয়নের সহযোগী। দেশটির প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। এটিই চীনের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

২০২২ সালের ১২ নভেম্বর দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হিসেবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়। রাজধানীর যানজট কমানোর পাশাপাশি ঢাকা থেকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত ও সহজ সড়ক যোগাযোগ নিশ্চিত করা এ প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন