Logo
×

Follow Us

জাতীয়

হরমুজ প্রণালী পার হতে বাংলাদেশি জাহাজে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

হরমুজ প্রণালী পার হতে বাংলাদেশি জাহাজে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে ইরানের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। একই সাথে ‘মক্কা জোট’ নিয়ে তেহরানের কোনো উদ্বেগ নেই এবং বাংলাদেশ ওই জোটে যুক্ত হলেও ইরানের আপত্তি থাকবে না বলে জানিয়েছেন তিনি।

বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে বৈঠক করেন ইরানের রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।

জালিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে ইরান কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে না। তবে জাহাজ চলাচলসহ সামগ্রিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

‘মক্কা জোট’ প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, এই উদ্যোগ নিয়ে তেহরানের কোনো উদ্বেগ নেই। বাংলাদেশ ভবিষ্যতে এ জোটে যোগ দিলেও ইরানের পক্ষ থেকে আপত্তির কোনো কারণ নেই।

তিনি আরও দাবি করেন, প্রায় এক দশক আগেই ইরান এ ধরনের একটি জোট গঠনের প্রস্তাব দিয়েছিল। তাঁর অভিযোগ, জ্বালানি পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রতিবন্ধকতা তৈরি করছে। একই সঙ্গে ইরানের বেসামরিক মানুষের ওপর হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মন্তব্য করুন