Logo
×

Follow Us

জাতীয়

চিকিৎসাধীন জ্বালানি মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

চিকিৎসাধীন জ্বালানি মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সংগৃহীত ছবি

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে গিয়ে তিনি কিছু সময় মন্ত্রীর শয্যাপাশে অবস্থান করেন।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নেন রাষ্ট্রপতি। এ সময় চিকিৎসকেরা মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পরে রাষ্ট্রপতি অসুস্থ জ্বালানি মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদের সাথে কথা বলেন এবং তার বাবার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক এবং সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলে আবেদ হাসান মাহমুদ জানান, কয়েক দিন ধরে তার বাবা তীব্র জ্বরে ভুগছিলেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবেদ জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ইকবাল হাসান মাহমুদের চিকিৎসা চলছে।

মন্তব্য করুন