ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।
বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ। বুধবার (২ সেপ্টেম্বর) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। এর আগে গত ৩০ আগস্ট তিনি বাংলাদেশে পৌঁছান।
সফরকালে অ্যান্ডা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, নারী সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
বাংলাদেশে গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে সফরকালে গুরুত্ব দেন আইপিইউ মহাসচিব। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং সংসদীয় পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
সফরের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন অ্যান্ডা ফিলিপ। পাশাপাশি তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)