Logo
×

Follow Us

জাতীয়

'আ.লীগ ও অন্তর্বর্তী সরকার মিলে দেশকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে'

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

'আ.লীগ ও অন্তর্বর্তী সরকার মিলে দেশকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে'

ছবি: সংগৃহীত

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকার মিলে দেশকে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। দেশের মানুষ যখনই গভীর সংকটে পড়েছে, তখন বিএনপি বারবার সেই সংকট থেকে দেশকে উদ্ধার করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণ যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে আত্মত্যাগ করেছে, তা পূরণে বিএনপি কাজ করে যাবে। 

তিনি বলেন, দেশের অর্থনীতি বর্তমানে সংকটকাল অতিক্রম করছে। এ অবস্থাতেও বিএনপি বিশাল বাজেট দেয়ার সাহস দেখিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ বাজেট বাস্তবায়ন করা হবে।

সমাবেশে এলাকার মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজ থাকলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে।’

সমাবেশে আরো বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালউদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতারা।

সমাবেশ শেষে পুরাতন রেলস্টেশন চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন