Logo
×

Follow Us

জাতীয়

আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহের মধ্যে কেটে যাবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতিকে তিনি বৈশ্বিক সংকটের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, দেশে বর্তমানে যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে, তা শুধু বাংলাদেশের একক সমস্যা নয়; এটি বৈশ্বিক সংকটের অংশ। তবে এ পরিস্থিতিতে সরকার নিষ্ক্রিয় নেই এবং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

গ্যাস সরবরাহ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা করছেন।

সরকার ও বিএনপির মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

দেশের চলমান বিভিন্ন সংকট দ্রুত সমাধানের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে এবং শিগগিরই সংকটগুলোর সমাধান হবে বলে তারা আশা করছেন।

মন্তব্য করুন