Logo
×

Follow Us

জাতীয়

সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম

সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সোমবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বঙ্গভবনের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বাহিনীটিকে চোরাচালান, মাদকপাচার, পুশ-ইন এবং সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদারে আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক ড্রোন যুক্ত করার উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সীমান্ত নিরাপদ রাখতে বাহিনীটির সদস্যদের আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিজিবিতে আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি এ বিষয়ে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন