Logo
×

Follow Us

জাতীয়

চরভদ্রাসনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত কর্মচারী বদলির নির্দেশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:১৪ পিএম

চরভদ্রাসনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত কর্মচারী বদলির নির্দেশ

ছবি: পিআইডি

ফরিদপুরের  চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রবিবার (৩০ আগস্ট) কোনো কর্মকর্তা-কর্মচারীকে না জানিয়ে আকস্মিকভাবে চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বিনানুমতিতে অনুপস্থিত থাকার কারণে রিনা আক্তার নামে এক পরিবার পরিকল্পনা সহকারীকে তাৎক্ষণিক সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ দেন৷ পাশাপাশি হাসপাতালটিকে ১৫১ শয্যায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন৷

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশের খোঁজ খবর নেন। একইসঙ্গে তিনি টিকাদান কেন্দ্রে সাপের কামড় ও জলাতঙ্কের পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহের নির্দেশ দেন৷

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী স্বাস্থ্য খাতের লক্ষ্য তুলে ধরে বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া তা ৫০ শয্যায় উন্নীত করেন৷ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী চরভদ্রাসন হাসপাতালকে আধুনিক যন্ত্রপাতি, প্যাথলজি, নারী ও শিশুদের জন্য পৃথক শয্যা সুবিধাসহ ১৫১ শয্যায় উন্নীত করা হবে৷ শিগগিরই একজন গাইনী চিকিৎসক হাসপাতালটিতে পদায়ন করার কথাও জানান তিনি।

পরে মন্ত্রী একই জেলার সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমের খোঁজ খবর নেন৷

মন্তব্য করুন