রাজধানীতে অটোরিকশা চলাচলে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা শহরে অটোরিকশা চলাচলকে আরো সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে একটি পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে ২৫ আগস্ট প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছিলেন, ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা করতে যাচ্ছে সরকার। কোন এলাকায় এসব রিকশা চলতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় এতে নির্ধারণ করা হবে।
তিনি জানান, বলেন, নীতিমালার মাধ্যমে এসব যান কোথায় এবং কতটুকু চলাচল করতে পারবে, সেই সীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি যানবাহনের মান নিশ্চিত ও চালকদের প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব পাবে। এর মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে সরকার আশা করছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)