Logo
×

Follow Us

জাতীয়

ভঙ্গুর অর্থনীতি পেয়েছি: অর্থ উপদেষ্টা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

ভঙ্গুর অর্থনীতি পেয়েছি: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

 

উত্তরাধিকার সূত্রে সরকার একটি ভঙ্গুর অউত্তরাধিকার সূত্রে সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, দায়িত্ব নেওয়ার পর গত ১৮০ দিনে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং পাঁচ বছর মেয়াদি কর্মকৌশল নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে সরকার পাঁচটি অগ্রাধিকার নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচি বাস্তবায়ন, আগামী পাঁচ বছরে ৫ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনা।

এ ছাড়া সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরানোর পাশাপাশি মানুষের কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মন্তব্য করুন