Logo
×

Follow Us

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন

ছবিঃ বাসস

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি প্রত্যাশা করেছেন রুশ প্রেসিডেন্ট।

ঢাকার রুশ দূতাবাস জানিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে পাঠানো এক বার্তায় ভ্লাদিমির পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। একই সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ কার্যক্রম সফল হবে বলে আশা প্রকাশ করেন।

কূটনৈতিক মহলের মতে, রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তা বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতার প্রতিফলন। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশাও এতে উঠে এসেছে।

মন্তব্য করুন