সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
আজ বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সাথে প্রতিনিধিদলের সদস্যদের মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
প্রতিনিধিদলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের এই সাক্ষাৎকে নিয়মিত প্রাতিষ্ঠানিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)