প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক চলছে
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:২২ পিএম
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক চলছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে সংসদের কার্যক্রম, অধিবেশন পরিচালনা এবং দলীয় কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এ ছাড়া সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ও বৈঠকের আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় ও সংসদীয় কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও বৈঠকে মতবিনিময় হতে পারে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)