Logo
×

Follow Us

জাতীয়

প্রতিশ্রুতি দিচ্ছি, জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম

প্রতিশ্রুতি দিচ্ছি, জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশের পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও মানুষের প্রত্যাশার উপযোগী বাহিনীতে রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সাথে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামো সংস্কারের পাশাপাশি জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান পুলিশ বাহিনীকে ধীরে ধীরে এমন একটি বাহিনীতে পরিণত করা হবে, যেটি সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধ সংঘটনের পর দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে সরকার। রংপুরে সাম্প্রতিক একটি ঘটনার পর সংশ্লিষ্টদের যৌক্তিক সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে আলোচিত বিভিন্ন অপরাধের ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই স্বল্প সময়ে এর চেয়ে বেশি প্রত্যাশা করা হয়তো বাস্তবসম্মত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন