চীনের সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:৩৩ এএম
ছবিঃ সংগৃহীত
চীন সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচি ও আলোচনায় অংশ নিতে তাঁর এ সফর।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চায়না সাউদার্নের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন মাহদী আমিন।
সফরকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং এ খাতের আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টার।
ঢাকার বিমানবন্দরে যাত্রার আগে মাহদী আমিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়াও উপস্থিত ছিলেন।
এ ছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)