Logo
×

Follow Us

জাতীয়

প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন

ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (২৩ আগস্ট) বিকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে যান সদ্য সাবেক এই তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) তথ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর গতকাল তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্তব্য করুন