Logo
×

Follow Us

জাতীয়

আজ থেকে সারাদেশে কলেরার টিকা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:৫৩ এএম

আজ থেকে সারাদেশে কলেরার টিকা

ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে আজ থেকে শুরু হচ্ছে কলেরা প্রতিরোধে টিকাদান কর্মসূচি। সংক্রমণের ঝুঁকি কমানো এবং আক্রান্তদের রোগের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে এই ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত জনগোষ্ঠীকে মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, কলেরা প্রতিরোধে টিকা নেওয়ার পাশাপাশি নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলাও জরুরি। এসব বিষয়ে জনগণকে সচেতন করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছিল, পুরান ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় ইপিআই কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১৭টি ওয়ার্ডে কলেরার টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তারা প্রস্তুত। ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ বিষয়ে সিটি করপোরেশনের প্রতিশ্রুতির কথা জানান।

কলেরা ভিব্রিও কলেরি জীবাণুর সংক্রমণে হয়ে থাকে। মুখে খাওয়ার কলেরার টিকা এ রোগ প্রতিরোধে সহায়তা করে এবং আক্রান্ত হলে রোগের তীব্রতা কমাতেও ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন