Logo
×

Follow Us

জাতীয়

'বাক স্বাধীনতা নিষিদ্ধ করে জনগণের সাথে নেতার সংযোগ বিচ্ছিন্ন করা যায় না'

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

'বাক স্বাধীনতা নিষিদ্ধ করে জনগণের সাথে নেতার সংযোগ বিচ্ছিন্ন করা যায় না'

ছবি: পিআইডি

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাক স্বাধীনতা নিষিদ্ধ করে জনগণের সাথে নেতার সংযোগ বিচ্ছিন্ন করা যায় না। প্রধানমন্ত্রী গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। আমাদের সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে এর আগে গণমাধ্যম কখনো এতটা স্বাধীনতা ভোগ করেনি।

শুক্রবার (২১ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান নিষিদ্ধ নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বর্তমান সরকারের শাসনামলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি।

বাক স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতা বা ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুয়া নিউজ পোর্টাল ব্যবহার করে অপপ্রচার ও চাঁদাবাজির বিষয়ে প্রতিনিয়ত অভিযোগ আসছে। পেশাদার সাংবাদিকদের স্বার্থেই এই অপসংস্কৃতি রোধ করা প্রয়োজন।

রাজনীতি ও সাংবাদিকতার সম্পর্কের ওপর আলোকপাত করে জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতির মূল কাজ হলো জনগণের সেবা করা, আর সাংবাদিকদের দায়িত্ব হলো সেই ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে কিনা- তা নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু বিগত দিনে যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদের দালালি করেছে, গুম-খুন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সহযোগী হয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

তথ্যমন্ত্রী বলেন, ইতিহাস থেকে শেখ হাসিনা যে শিক্ষা নেননি, তা ৫ আগস্ট হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার দৃশ্য দেখে স্পষ্ট বোঝা গেছে। শিক্ষা নিলে বড়জোর প্রধানমন্ত্রীর আসন থেকে বিরোধী দলের আসন পর্যন্তই তার যাত্রা সীমাবদ্ধ থাকত।

এ সময় আওয়ামী শাসন আমলে তারেক রহমানের বক্তব্য প্রচারে বিধিনিষেধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা চক্রান্ত হয়তো কিছু সময়ের জন্য সফল হতে পারেন কিন্তু ফ্যাসিবাদী মনোজগত ইতিহাসে বারবার ব্যর্থ হয়েছে।

মন্তব্য করুন