Logo
×

Follow Us

জাতীয়

বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম

বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

সারাদেশে বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে দলের সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সাথে বৈঠকে বসেছেন তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠকে শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান উপস্থিত রয়েছেন।

মন্তব্য করুন