Logo
×

Follow Us

জাতীয়

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ছবি- সংগৃহীত

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর গুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

প্রকাশ নিউজ

মন্তব্য করুন