Logo
×

Follow Us

আইন-আদালত

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় প্রকাশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় প্রকাশ

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় প্রকাশ

ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৬৬৬ কোটি টাকার বেশি কর দাবির বৈধতা নিয়ে করা পৃথক রিট খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ-সংক্রান্ত দুটি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর মধ্যে একটির রায় ১৫ পৃষ্ঠার এবং অন্যটির ৩২ পৃষ্ঠার।

এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের করা দুটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে রায় দেন।

এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের অন্য একটি বেঞ্চ এ-সংক্রান্ত রিট আবেদন খারিজ করেছিলেন। তবে পরে ওই রায় প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারক আগে এসব মামলায় সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করায় রায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে শুনানির জন্য নতুন বেঞ্চ নির্ধারণ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের জন্য প্রতিষ্ঠানটির কাছে কর বাবদ অর্থ দাবি করে এনবিআর। ওই দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ।

২০২৪ সালে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল, পাঁচ করবর্ষ মিলিয়ে গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকার বেশি কর দাবি করেছে এনবিআর। এই কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজের মধ্য দিয়ে মামলাগুলোর সর্বশেষ বিচারিক অবস্থান স্পষ্ট হলো।

মন্তব্য করুন