সন্ত্রাসবিরোধী মামলায় সেনা কর্মকর্তা দেবাশীষ কুমার ও গুলশান আরা গ্রেপ্তার
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:২৭ এএম
সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (১১ অক্টোবর) রাতে গুলশান আরাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান শফিকুল ইসলাম।
তিনি জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে গুলশান আরার যোগসাজশের তথ্য পেয়েছে পুলিশ। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)