ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার (২০ সেপ্টেম্বর) ৫০০ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। এ জন্য ইতোমধ্যে প্রস্তুতিও নেয়া হয়েছে।
এর আগে ৩০ জুন ট্রাইব্যুনাল ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১০ বছর করে সাজা দেয়া হয়। তবে সাজাগুলো একই সঙ্গে কার্যকর হওয়ায় মোট ১০ বছরই কারাভোগ করতে হবে তাকে। মামলাটিতে ইনুই একমাত্র আসামি ছিলেন।
পূর্ণাঙ্গ রায়ে ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে আন্দোলনকারী ছাত্র-জনতাকে গুরুতর আহত করা, নির্যাতন ও রাজনৈতিক কারণে নিপীড়নের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ষড়যন্ত্র, প্ররোচনা ও সহযোগিতার বিষয় রয়েছে।
রায়ে এসব অভিযোগে ইনুকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুটি অভিযোগে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। তবে সব সাজা একই সময়ে কার্যকর হবে।
অন্যদিকে, ইনুর বিরুদ্ধে আনা ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে তাকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)