Logo
×

Follow Us

আইন-আদালত

তেজগাঁও কলেজ মসজিদে 'গোপন বৈঠক', জঙ্গি সন্দেহে আটক ২৩

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

তেজগাঁও কলেজ মসজিদে 'গোপন বৈঠক', জঙ্গি সন্দেহে আটক ২৩

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজ জামে মসজিদের ভেতর গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের কাছে তথ্য এসেছিল যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীর একাধিক এলাকা থেকে এসে এই মসজিদেই একত্র হবেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং তাদের আটক করা হয়েছে।

তিনি বলেন, আটককৃতরা কোনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত হতে জোর যাচাই-বাছাই চলছে। এখনই নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না।

এরই মধ্যে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষজ্ঞ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন