অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অর্থপাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী অর্থপাচার, দুর্নীতি কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।
রুহুল কুদ্দুস কাজল বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেট গড়ে উঠতে দেয়া হবে না। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কার্যালয়ের কোনো সদস্য অর্থপাচারের সাথে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, কার্যালয়ের নিরপেক্ষতা অক্ষুণ্ন রেখে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে পেশাগত সক্ষমতা আরো শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে। এ জন্য আইন কর্মকর্তাদের দায়িত্বশীলতার সাথে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
আইন কর্মকর্তাদের উদ্দেশে রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করে শুধু জয় অর্জন করাই তাদের দায়িত্ব নয়; আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করাও রাষ্ট্রের আইন কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)