আসিফ মাহমুদের আর্থিক তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদক সূত্র জানায়, অনুসন্ধানের অংশ হিসেবে আসিফ মাহমুদের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব, লকার, এফডিআর এবং দেশে-বিদেশে থাকা বিনিয়োগ ও আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। একই সাথে বিদেশে কোনো শেল কোম্পানি রয়েছে কি না এবং তার স্ত্রীর নামে থাকা আর্থিক হিসাবের তথ্যও জানতে চেয়েছে দুদক।
আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচার, নিয়োগ, বদলি ও পদায়নে অর্থ লেনদেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডারে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এসব অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও বদলিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগেও আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিও সংগ্রহ করছে সংস্থাটি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)