Logo
×

Follow Us

আইন-আদালত

কৃত্রিম বুদ্ধিমত্তা( এআই) নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা( এআই) নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য আইন প্রণয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত ও সুপারিশ নিয়ে প্রস্তাবিত আইনের খসড়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। পরে তা বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত ‘এআই গভর্নেন্স সামারি স্কুল’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, সময়ের সঙ্গে আইনের গতিপথে পরিবর্তন এসেছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এআইয়ের ব্যবহার যেন কোনোভাবেই অপব্যবহারের দিকে না যায়, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।

বিচারকদের রায় লেখার ক্ষেত্রে এআই ব্যবহার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া যেতে পারে। তবে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা, প্রকৃত তথ্য যাচাই এবং এআইয়ের মাধ্যমে তৈরি তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিচারিক কাজে কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া যাবে না। এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা ও যথাযথ যাচাইয়ের পাশাপাশি এর অপব্যবহার ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী।

মন্তব্য করুন