Logo
×

Follow Us

আইন-আদালত

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। তিনি গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন আজ মঙ্গলবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলশান থানার একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। আজ রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বর এলাকার এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন