Logo
×

Follow Us

অন্যান্য

স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কয়ার গ্রুপ

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগে ‘সেলস অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগপ্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

বিভাগ: কোল্ড চেইন বিজনেস 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 

অন্যান্য যোগ্যতা: ডিস্ট্রিবিউটর ও আউটলেট পর্যায়ে ফ্রিজার/তাপমাত্রা বজায় রাখা এবং পরিচ্ছন্নতা তদারকিতে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর 

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা

বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন 

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুবিধাদি প্যাকেজ প্রদান করা হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬ 

মন্তব্য করুন