ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ
বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘হেড অব সার্ভিস কোয়ালিটি’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ব্যাংকটি। এ নিয়োগে প্রার্থীদের জন্য নির্ধারিত কোনো বয়সসীমা রাখা হয়নি।
প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণ করে আগ্রহীরা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।
পদের নাম: হেড অব সার্ভিস কোয়ালিটি
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ১০ বছর
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইন
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক
মন্তব্য করুন
logo-1-1772191739.png)