Logo
×

Follow Us

আন্তর্জাতিক

রিয়াদমুখী হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সৌদি আরব

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ এএম

রিয়াদমুখী হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সৌদি আরব

সংগৃহীত ছবি

 

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সময়ে খামিস মুশাইত লক্ষ্য করে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া সৌদির দক্ষিণাঞ্চলে হুতিদের পাঠানো দুটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট জোট।

শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এসব তথ্য জানান। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, রিয়াদ ও খামিস মুশাইত অভিমুখে আসা ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। এর আগে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো দুটি ড্রোনও প্রতিহত করা হয়েছিল।

এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় রিয়াদ, ওয়াদি আদ-দাওয়াসির ও নাজরান এলাকায় সতর্কতা জারি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানায় দেশটির কর্তৃপক্ষ।

সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের মধ্যে সর্বশেষ এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বাড়িয়েছে। এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে।

মন্তব্য করুন