পশ্চিম তীরে ১৯৬৭ সালের পর নজিরবিহীন সামরিক অভিযানের হুমকি নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ এএম
ছবি: সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ১৯৬৭ সালের পর নজিরবিহীন বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনাবাহিনী।
এদিকে হেবরনে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার পর পশ্চিম তীরে পুরোপুরি অবরোধ কার্যকরের কথাও জানিয়েছেন তিনি।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ওই বন্দুকযুদ্ধে তাদের দুই সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা তিনি পর্যালোচনা করেছেন। ১৯৬৭ সালের পর এমন অভিযান নজিরবিহীন হবে। তবে কখন অভিযানটি বাস্তবায়ন করা হবে, সেই সময় নির্ধারণ করবে ইসরাইল।
১৯৬৭ সালে ইসরাইল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়। এ ছাড়া সিরিয়ার গোলান মালভূমি ও মিসরের সিনাই উপদ্বীপও দখল করে ইসরাইল। গোলান মালভূমি এখনো ইসরাইলের দখলে রয়েছে।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য করুন
logo-1-1772191739.png)