ইউক্রেনের সাথে চূড়ান্ত শান্তিচুক্তিতে আগ্রহী রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ইউক্রেন যুদ্ধ বন্ধে সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে চূড়ান্ত শান্তিচুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী রাশিয়া। এ লক্ষ্যে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সাথে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতেও প্রস্তুত মস্কো। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অবস্থানের কথা জানান।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিকের সাথে আলাপকালে পুতিন জানান, সম্ভাব্য আলোচনার মূল লক্ষ্য হবে চূড়ান্ত শান্তিচুক্তির কাঠামোর মধ্যে রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার শর্তগুলো নির্ধারণ করা।
পুতিনের বক্তব্য অনুযায়ী, যুদ্ধের মধ্যে স্বল্প সময়ের বিরতি দিয়ে নয়, বরং স্থায়ী শান্তিচুক্তির অংশ হিসেবেই দুই দেশের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। এ ক্ষেত্রে সাময়িক যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে মস্কো।
রাশিয়ার এই অবস্থানের ফলে ইউক্রেন যুদ্ধ অবসানে সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনার বিষয়টি নতুন করে সামনে এসেছে। তবে আলোচনা পুনরায় শুরু হলে চূড়ান্ত শান্তিচুক্তির শর্তাবলি কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)