Logo
×

Follow Us

আন্তর্জাতিক

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

ফাইল ছবি

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাতে অনুভূত এ ভূকম্পনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের পার্বত্য নাগকু অঞ্চলের একটি এলাকায়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার উচ্চতায় অবস্থিত। তিব্বতের রাজধানী লাসা থেকে এর দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার।

শক্তিশালী এ ভূকম্পন পুরো অঞ্চলে অনুভূত হয়। আকস্মিক কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের তীব্রতা ও অগভীর উৎপত্তিস্থলের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। তবে ভূমিকম্পের পরপরই বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন