Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ভিসার মেয়াদ ছাড়ালে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

ভিসার মেয়াদ ছাড়ালে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা যুক্তরাষ্ট্রের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে ভিসার অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ভ্রমণকারীরা। একই সাথে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলার ঝুঁকিও রয়েছে। এ বিষয়ে সতর্ক করে বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে ফৌজদারি মামলার মুখোমুখিও হতে হতে পারে।

দূতাবাসের বার্তায় আরো বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অভিবাসনসংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। অতীতে অভিবাসন আইন বা বিধিবিধান লঙ্ঘনের কোনো ঘটনা থাকলে সেটিও তাঁদের নজরে আসবে।

এ ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের অজুহাত গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেছে দূতাবাস। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অবস্থানের ক্ষেত্রে ভিসার শর্ত এবং অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

মন্তব্য করুন