Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দিল্লিতে পতাকা মিছিলের আগে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম

দিল্লিতে পতাকা মিছিলের আগে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ (পতাকা ওড়াও) মিছিল শুরুর কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার পুলিশের হাতে আটক হলেন তিনি।

এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে আটক করা হয়েছিল।

এবারের মিছিল আয়োজনের অন্যতম কারণ ছিল সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারের গ্রেপ্তারের প্রতিবাদ। গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে তাঁরা দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করেন। এর আগের দিন ঐতিহাসিক এই স্থানকে প্রতিবাদ কর্মসূচির অনুমোদিত স্থানগুলোর তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল। পরে তাঁদের পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়।

শুক্রবার অভিজিৎ দীপককে আটকের আগে তাঁর বাসায় গিয়ে মিছিল না করার বিষয়ে নোটিশ দেয় দিল্লি পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, দিল্লির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে। প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) অনুমতিও নেয়া হয়নি। এ অবস্থায় মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

গান্ধীর ছবি সংবলিত সাদা টি-শার্ট ও জিনস পরা ৩১ বছর বয়সী এই নেতাকে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো আইনবিরুদ্ধ নয়। তবে অনুমতি ছাড়া মিছিল আয়োজন ও লোকসমাগম করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল হতে পারে। এ ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁকে সতর্ক করা হয়।

এ ছাড়া জাতীয় পতাকার যথাযথ মর্যাদা নিশ্চিত করতে পতাকা বিধি মেনে চলার বিষয়েও অভিজিৎ দীপককে নির্দেশনা দেয়া হয়।

মন্তব্য করুন