Logo
×

Follow Us

আন্তর্জাতিক

রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার ভূমিকম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম

রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার ভূমিকম্প

সংগৃহীত ছবি

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কামচাতকার ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠের প্রায় ১৪০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এ কম্পনের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই।

ভূমিকম্পে স্থানীয় জনজীবন, অবকাঠামো কিংবা অন্যান্য স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন