Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ৩০, অধিকাংশই শিশু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ৩০, অধিকাংশই শিশু

ছবিঃ আল জাজিরা

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু। এ ঘটনায় আহত আরো ১২ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে হতাহতের এ তথ্য জানানো হয়েছে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ বছরের নিচে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে জরুরি সেবাকর্মীরা। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাবে ভবন ও ছাদধসের ঘটনা প্রায়ই ঘটে। এর আগে গত জুলাইয়ে উমরকোটের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরের দেয়ালের একাংশ ধসে তিন শিশু নিহত হয়। তাদের বয়স ছিল ৩ থেকে ১৩ বছরের মধ্যে।

মন্তব্য করুন