শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন শীর্ষ নেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম
সংগৃহীত ছবি
এক বছরের মধ্যে শান্তিভঙ্গ না করার শর্তে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। রবিবার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার পর তাঁদের মুক্তির নির্দেশ দেওয়া হয়।
সিজেপির লিগ্যাল টিমের প্রধান রত্না সিং জানান, আগামী এক বছর শান্তিভঙ্গ করা যাবে না—এমন শর্তে তিন নেতাকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তির পর আশুতোষ রাঙ্কা জানান, রবিবার দুপুর ২টায় তাঁরা সংবাদ সম্মেলন করবেন। সেখানে সাম্প্রতিক ঘটনা ও তাঁদের অবস্থান তুলে ধরা হতে পারে।
এদিকে, ইউটিউবার ধ্রুব রাঠিও গত শনিবার রাতে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)