দিল্লিতে এবার আটক অরবিন্দ কেজরিওয়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে তাকে আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দিল্লির লোধি এস্টেটে নিজের বাসভবনের সামনে থেকে কেজরিওয়ালকে আটক করে পুলিশ।
এ নিয়ে আন্দোলন ঘিরে আটক হওয়া সাবেক মুখ্যমন্ত্রীর সংখ্যা দাঁড়াল চারজনে। এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)