Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দিল্লিতে বিক্ষোভে যোগ দেয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিক আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম

দিল্লিতে বিক্ষোভে যোগ দেয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিক আটক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিক আটক

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার আবাসিক এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের নির্দেশনা অমান্য করায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম *হিন্দুস্তান টাইমস*।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ধ্রুব রাঠি। এ সময় গুরুগ্রাম পুলিশের একটি দল তার বাসভবনে যায়। বিক্ষোভে যোগ দিতে দিল্লি না যাওয়ার বিষয়ে তাকে নির্দেশনা দেয়া হয়েছিল বলে এর আগে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন।

পুলিশের নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোর পর ধ্রুব রাঠিকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাকে আটকের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের আয়োজনের পরিকল্পনা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে কর্মসূচিটি ডাকা হয়েছে।

এর আগে দিল্লিতে বিক্ষোভ ঘিরে নিরাপত্তাব্যবস্থা ও বিভিন্ন বিধিনিষেধের সমালোচনা করেছিলেন ধ্রুব রাঠি। মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপের মতো পদক্ষেপের সমালোচনা করে তিনি পরিস্থিতিকে প্রায় ‘লকডাউন’-এর সাথে তুলনা করেন।

বিক্ষোভের আগে ধ্রুব রাঠিকে আটকের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

মন্তব্য করুন