নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ এএম
ছবিঃ সি এন এন
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্ডো রাজ্যে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও বিমানটির সাতজন ক্রু ছিলেন। নিয়মিত মিশনে থাকা নাইজেরিয়ান এয়ার ফোর্সের এটিআর-৪২ উড়োজাহাজটির সাথে স্থানীয় সময় সোমবার ০৮১৩ জিএমটিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সাথে দুর্ঘটনার কারণ নির্ধারণে নাইজেরিয়ান এয়ার ফোর্সকে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় সংঘটিত প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম বড় দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)