Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কঙ্গোয় নৌকাডুবিতে নিহত ৪১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

কঙ্গোয় নৌকাডুবিতে নিহত ৪১

ছবিঃ আল জাজিরা

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা করেছিল নৌকাটি। পথে মাপেরা গ্রামের কাছে টাঙ্গানিকা হ্রদে সেটি ডুবে যায়। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি।

উদ্ধার হওয়া এক যাত্রী জানান, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে নৌকার যাত্রীরা ঘুম থেকে উঠে দেখতে পান সেটি একদিকে কাত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই নৌকাটি পানিতে তলিয়ে যায়।

তবে কী কারণে নৌকাটি ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নৌকাটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ডিআর কঙ্গোতে অতিরিক্ত যাত্রী ও পণ্য বহনের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাবকে প্রায়ই নৌদুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। টাঙ্গানিকা হ্রদের এই দুর্ঘটনাতেও এসব বিষয় জড়িত ছিল কি না, তা এখনো জানা যায়নি।

মন্তব্য করুন