Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদি পাইপলাইনে হামলা,

ইউরোপে অক্টোবরের তেল সরবরাহ বন্ধ সৌদি আরামকোর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম

ইউরোপে অক্টোবরের তেল সরবরাহ বন্ধ সৌদি আরামকোর

সংগৃহীত ছবি

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে সাম্প্রতিক ড্রোন হামলার প্রভাব পড়েছে ইউরোপের অপরিশোধিত তেল সরবরাহে। হামলার পর আগামী অক্টোবর মাসে ইউরোপের অন্তত দুটি শোধনাগারে সৌদি আরামকো থেকে কোনো অপরিশোধিত তেল সরবরাহ করা হবে না বলে জানা গেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ইউরোপের বিভিন্ন শোধনাগার সৌদি আরব থেকে নিয়মিত অপরিশোধিত তেল পেয়ে থাকে। তবে গত সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলার পর সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়।

সৌদি আরবের পূর্বাঞ্চলের প্রধান তেল উৎপাদন এলাকা থেকে লোহিত সাগরের উপকূলে অপরিশোধিত তেল পরিবহনে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের বিকল্প পথ হিসেবেও পাইপলাইনটি ব্যবহৃত হয়।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি আগামী কয়েক দিনের মধ্যে আংশিকভাবে চালু হতে পারে। আর পুরো সক্ষমতায় ফিরতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন