সৌদিকে ৪৮টি এফ-৩৫ বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
এফ-৩৫ যুদ্ধবিমান
সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের ৪৮টি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে চূড়ান্তভাবে চুক্তি কার্যকর করতে হলে প্রস্তাবটি মার্কিন কংগ্রেসের পর্যালোচনা ও অনুমোদনের ধাপ পেরোতে হবে।
প্রস্তাবিত প্রতিরক্ষা প্যাকেজে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমানের পাশাপাশি ৪৯টি প্র্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিন, যোগাযোগ সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। স্টেলথ প্রযুক্তিনির্ভর এফ-৩৫ যুদ্ধবিমান শত্রুপক্ষের রাডারে শনাক্ত হওয়া কঠিন।
মধ্যপ্রাচ্যে বর্তমানে শুধু ইসরাইলের কাছেই এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। দেশটি প্রায় এক দশক ধরে এই যুদ্ধবিমান পরিচালনা করছে। অন্যদিকে, সৌদি আরব দীর্ঘদিন ধরে এফ-৩৫ কেনার আগ্রহ প্রকাশ করে আসছে। ২০২৫ সালের শুরুতে রিয়াদ সরাসরি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ বিষয়ে আগ্রহের কথা জানায়।
সৌদি আরবের বক্তব্য অনুযায়ী, দেশটির বিমানবাহিনীকে আধুনিকায়ন এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে এফ-৩৫ প্রয়োজন। প্রস্তাবিত বিক্রির বিষয়ে ওয়াশিংটনে সৌদি দূতাবাসও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।
সৌদি দূতাবাসের ভাষ্য, এ বিক্রির প্রস্তাব দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের পথে একটি নতুন পদক্ষেপ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)